ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সাকিবের ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বেশকিছু দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে, খুব তাড়াতাড়ি দেশের জার্সিতে দেখা যাবে তাকে। অনেকের ধারণা, আসন্ন ২০২৭ বিশ্বকাপের দলে দেখা যাবে এই টাইগার অলরাউন্ডারকে।

এমনটি হলেও অবাক হবেন না বলে জানিয়েছেন কোচ সোহেল ইসলাম। সাকিবের মামলার সমাধান হলে তার খেলা নিয়ে কোনো বাধা দেখছেন না তিনি।

দেশে না থেকেও দেশের ক্রিকেটের আলোচনায় সাকিব আল হাসান। বিশেষ করে গেল মাস থেকে জাতীয় দলের জার্সিতে তার ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছিল আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন সাকিব, তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না।

আরও পড়ুন

সোহেল বলেন, যেসব সমস্যা আছে, এগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। সে টিমে খেলবে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তার খেলার মান নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে নতুন মুখও দেখতে চান সোহেল, এখন ২৬ চলছে, এরপর সাতাশ। বেশি লম্বা সময়ের ব্যাপার না। অনেকগুলো ওয়ানডে আছে এই সময়ে। খুব সীমিত প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে অপশন রাখা উচিৎ।

তিনি আরও বলেন, কোন সিরিজে দেখব এগুলো সিলেক্টর, হেড কোচ আছে তারা প্ল্যান করবেন। বাঞ্চটা বড় হলে দেখার ক্ষেত্রও বড় থাকে। ২৭ আসতে আসতে দেখা যাবে ভালো দল তৈরি করতে পারব।'

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ
দেশে সাকিবের নিরাপত্তা নিয়ে যা বললেন ডা. জাহেদ
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা