images

খেলা / ক্রিকেট

বাংলাদেশ সফরে পুলিশ কর্মকর্তাকে টিম ম্যানেজার করল পিসিবি

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ১১:৫৫ এএম

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন ইরতাজা কুমাইলকে।

১৮তম গ্রেডের এই পুলিশ কর্মকর্তা দুই বছর আগে ক্রিকেট বোর্ডে যোগ দেন, জাতীয় দলের নিরাপত্তা ম্যানেজার হিসেবে কাজ করেছেন এতদিন। কুমাইলের নিয়োগে তার আগের জায়গা মানে নিরাপত্তা কর্মকর্তা হচ্ছেন সালমান লিয়াকত। 

পিসিবি আরও জানিয়েছে, দলের বিদেশি কোচিং স্টাফরা সরাসরি ঢাকায় স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। ৮ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। বাংলাদেশ সফরের আগে জাতীয় দল দুই দিনের একটি ট্রেনিং ক্যাম্প করবে।

আরও পড়ুন
Lopy

পিসিবির নির্বাচক কমিটিতে সরফরাজ ও মিসবাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টে পরিবর্তন অব্যাহত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে ওয়ানডে সিরিজে ক্রিকেট টিমের ম্যানেজারকে সরিয়ে দিয়েছে তারা। নাভিদ আকরাম চিমাকে অপসারণ করেছে পিসিবি। চিমার স্থলাভিষিক্ত করা হয়েছে ইরতাজা কুমাইলকে। 

আরটিভি/এসআর