ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পিসিবির নির্বাচক কমিটিতে সরফরাজ ও মিসবাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:৩১ এএম
সরফরাজ আহমেদ-মিসবাহ-উল-হক। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি পুনর্গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন করে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক এবং সরফরাজ আহমেদকে।

নতুন চার সদস্যের নির্বাচক কমিটিতে রয়েছেন মিসবাহ-উল-হক, সরফরাজ আহমেদ, সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ এবং সাবেক টেস্ট ব্যাটার আসাদ শফিক।

পিসিবি মনে করছে, অভিজ্ঞ নেতৃত্ব ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দল নির্বাচনের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। বিশেষ করে জাতীয় দল বর্তমানে একটি পরিবর্তনের সময় পার করছে, তাই নির্বাচনী প্রক্রিয়ায় অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করছে বোর্ড।

আরও পড়ুন

উল্লেখ্য, আলিম দার ২০২৪ সালের অক্টোবর মাসে নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক কয়েকটি নির্বাচন বৈঠকে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

সূত্র মতে, বৈঠকে তার মতামত যথেষ্ট গুরুত্ব পাচ্ছিল না বলে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এছাড়া পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও দার আপত্তি তুলেছিলেন। বিশেষ করে বাবর আজম, শাদাব খান এবং উসমান খানকে দলে রাখার বিষয়ে তার ভিন্নমত ছিল।

পরিবর্তে তিনি উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে রাখার পক্ষে মত দেন। তার মতে, যদি ফর্মে না থাকা খেলোয়াড়দেরও সমর্থন দেওয়া হয়, তাহলে রিজওয়ানও একই আস্থা ও সুযোগ পাওয়ার যোগ্য।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই
পাকিস্তান ক্রিকেটে গণছাঁটাইয়ের ‘গোমর’ ফাঁস করলেন শোয়েব আখতার
এবার বাবর আজমদের ফোন জব্দ করল পিসিবি
সমালোচকদের কড়া জবাব দিলেন মহসিন নাকভি