images

খেলা / ক্রিকেট / ফুটবল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি হলেন বরকতউল্লা বুলু

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৩:৫১ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ-সদস্য বরকতউল্লা বুলু। মোহামেডানের নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনজন। কিন্তু সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিজয় নিশ্চিত হয় বুলুর।

এ ছাড়া পরিচালক পদের জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ১২ জন। এতে  ক্লাবের ১৬ পরিচালকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 
সোমবার (৯ মার্চ) মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল বলেন, সভাপতি পদের তিনজন প্রার্থীর মধ্যে দুজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া, পরিচালক পদের ২৮ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন সরে দাঁড়িয়েছেন। তাই সভাপতি পদে একজন ও পরিচালক পদে ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন
Lopy

দেশে ফিরতে রোনালদোর কাছে বিমান চাইলেন আকিল হোসেন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ পরিচালক হলেন- লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী। 

আরটিভি/এসআর