ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরতে রোনালদোর কাছে বিমান চাইলেন আকিল হোসেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর উপসাগরীয় অঞ্চলের কিছু আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে ক্যারিবিয়ানদের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যদিও ঠিক কবে নাগাদ ফিরবেন তারা, সেটা এখনও অনিশ্চিত।

তাই মজা ছলে রোনালদোর চার্টার বিমান চেয়ে বসেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আকিল হোসেন। সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

আকিল হোসেন লিখেছেন, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন তাকে উদ্ধার করেন। কারণ, রিয়াদে ইরানের হামলার পর ব্যক্তিগত চার্টার বিমানে করে সৌদি ছেড়েছিলেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও বাস্তবে খুব শিগগিরই চার্টার ফ্লাইটে করে ক্যারিবীয় ক্রিকেটারদের ঘরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চার্টার ফ্লাইটে করে খেলোয়াড়দের দেশে ফেরানো হতে পারে। তবে চূড়ান্ত বিমান চলাচলের অনুমোদনের ওপরই বিষয়টি নির্ভর করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের বিপক্ষে শেষ ম্যাচের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট এবং আইসিসির সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়া। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন এই তারকা ফুটবলার। যার ফলে আসন্ন ভারত ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, পরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ধরা পড়েছে। সতর্কতা হিসেবে রাফিনহাকে জাতীয় দল থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। ফলে ভারত ম্যাচে রাফিনিয়ার মতো একজন অভিজ্ঞ ফুটবলারের অভাব ভালোভাবেই টের পাবে ব্রাজিল। তাই রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে জায়গা পেতে পারেন এন্ড্রিক। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের দিনে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার জায়গায় নামানো হয় এন্ড্রিককে। ম্যাচের পর পরীক্ষায় রাফিনিয়ার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে। তার জায়গায় নতুন করে কাউকে দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি। রাফিনিয়াকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনার পর তাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোটের কারণে গত মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ডান উরুর চারটি পৃথক চোটে মোট ১৫০ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আরটিভি/এসআর
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
মেসির আইকনিক ১০ নম্বর জার্সি আপাতত অন্য কেউ পরবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে বাদ রেখেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের এই দল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তারের।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন। এতে দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫২৩। র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে আছেন তিনি।  ব্যাটিং তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের সোবহানা মোস্তারির। ৪৮৪ রেটিং নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন তিনি।  বোলারদের তালিকায় অবনতি হয়েছে মারুফার। পাকিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ২৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মারুফা।  পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৫৭০ রেটিং নিয়ে ২৯তম স্থানে উঠেছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।  এদিকে, নারী র‌্যাঙ্কিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে টপকে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডের মালিক এখন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং নিয়ে রেকর্ড গড়েছিলেন শুট। আজ ৮১৭ রেটিং নিয়ে শুটকে টপকে বিশ্ব রেকর্ড গড়েন চরণী।  টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষস্থান ধরে রেখেছেন। আরটিভি/এসআর
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
আরও পড়ুন
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
চোখ ধাঁধানো হেডে হাজার গোলের আরও কাছে রোনালদো