images

খেলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, স্থগিত হয়ে গেল আইসিসির সভা

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ১০:২০ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ফলে ফলে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখনও পুরোপুরি নিরাপদ হয়নি। তাই বোর্ড সভা স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

আগামী ২৫-২৭ মার্চ কাতারের দোহায় হতে যাওয়া সংস্থাটির সভা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার কবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সভা আহবান করবে সেটি চূড়ান্ত হয়নি। তবে এপ্রিলে হতে পারে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

রোববার (৮ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচের আগেই আইসিসি সদস্য দেশগুলোকে সভা স্থগিতের বিষয়টি জানায়, পাশাপাশি উপমহাদেশের ভেতর বিকল্প ভেন্যু খোঁজারও চেষ্টা চলছে।

আরও পড়ুন
Web-Image---Copy

টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা

আইসিসির বোর্ড পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এই সভা ‘চলমান বর্ষপঞ্জিকার কার্যপ্রণালী এবং বর্তমান ও ভবিষ্যতের বৈশ্বিক ক্রিকেটে সুযোগ তৈরি’র মতো বিষয়ে হওয়ার কথা ছিল।

আইসিসি বলছে, আইসিসির সমর্থন এবং সহযোগিতায় কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অলিম্পিক কমিটি সাম্প্রতিক বছরগুলোয় ক্রিকেটের জন্য উল্লেখযোগ্য অগ্রগতিতে ইন্ধন জুগিয়েছে।’ এর আগে এক বিবৃতিতে গত ২২ ফেব্রুয়ারি দোহায় সভা আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছিল আইসিসি। 

এদিকে, আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ফাইনালে আইসিসি সভাপতি জয় শাহ–সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই থাকবেন ফাইনালের অন্যতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বোর্ডের রজার টোস। 

এ ছাড়া জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাবেঙ্গোয়া মুকুলানি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতি ড. মোহাম্মেদ মুসাজিসহ আরও কয়েকটি বোর্ড সভাপতি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হতে পারেন।

আরটিভি/এসআর