ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
প্রতীকী ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অবশেষে শেষ পর্যায়ে পৌঁছেছে। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। আর এবারের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা।

বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে চমৎকার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিখ্যাত পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন, বলিউড ও পাঞ্জাবি গায়ক সুখবীর এবং জনপ্রিয় গুজরাটি লোকসংগীতশিল্পী ফাল্গুনী পাঠক।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সমাপনী অনুষ্ঠান শুরু হবে।

মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে কলকাতায় নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

এটি হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের চতুর্থ উপস্থিতি এবং তারা রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে নিউজিল্যান্ড খেলবে তাদের দ্বিতীয় ফাইনাল এবং তারা প্রথমবারের মতো এই ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।

আরও পড়ুন

নিজেদের মাঠে খেলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামা এবং সম্প্রতি কিউইদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কারণে ভারতকেই এই ম্যাচের ফেবারিট ধরা হচ্ছে। তবে ইতিহাস অন্য কথা বলছে কারণ টুর্নামেন্টের ম্যাচে নিউজিল্যান্ড কখনোই ভারতের কাছে হারেনি।

এই টুর্নামেন্টে দুই দলই কিছুটা কঠিন পথ পাড়ি দিয়েছে। বেশ কয়েকবার তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু পরে শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে
বড় জয় পেয়ে সুপার এইটে পাকিস্তান