images

খেলা / ক্রিকেট

প্রধান নির্বাচক হতে আবেদন করেছেন হাবিবুল বাশার

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০১:০৯ পিএম

সম্প্রতি বিসিবির প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তাই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক পেতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচক হতে শেষ দিনে আবেদন করেছেন হাবিবুল বাশার সুমন।

আরও পড়ুন
LI

ভারতকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান

তিনি জানান, আমি তো বাইরের কেউ না, ভেতরের লোক। এখনো ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন। আরও অনেকেই দিচ্ছে আপনারা দেখেছেন। বিসিবি নিশ্চয়ই যাকে যোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে।

এদিকে প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন নিয়ে হাবিবুল বাশার বলেন, আপনারা জানেন বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে সবাই আবেদন করছেন। তাদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা এমনই আছে।

আরটিভি/এসআর