ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

ভারতকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচ জিততে দুই দলই মরিয়া। ফাইনালে জয় পেলে তৃতীয় শিরোপা ঘরে তুলবে ভারত, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে মরিয়া নিউজিল্যান্ডও।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এর আগে ২ দলকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান।

এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তিনবারই জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে কখনও হারেনি কিউইরা।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্রুপ পর্বের ম্যাচে ড্যানিয়েল ভেট্টোরির অলরাউন্ড নৈপুন্যে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন

প্রথমে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩৫ বলে ৭৬ রানের সূচনার পরও ৯ উইকেটে ১৮০ রানের বেশি করতে পারেনি ভারত। ৫ বলে ১৫ রান করার পর স্পিনার ভেট্টোরি ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

২০০৯ সালের বিশ্বকাপে দ্বিতীয়বারের মত দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। নাগপুরের সুপার টেনের ম্যাচে তিন স্পিনার মিচেল স্যান্টনার, ইশ সোধি ও ন্যাথান ম্যাককালামের বোলিং নৈপুন্যে ভারতকে ৪৭ রানে হারায় কিউইরা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করে নিউজিল্যান্ড। ৫ উইকেটে ১২৭ রানে আটকে যায় কিউইরা। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের তিন স্পিনারের ঘূর্ণিতে পড়ে ১৮.১ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায় ভারত। স্যান্টনার ১১ রানে ৪টি, সোধি ১৮ রানে ৩টি ও ম্যাককালাম ১৫ রানে ২ উইকেট নেন।

২০২১ বিশ্বকাপেও তৃতীয়ারের মত দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১০ রান করে ভারত। ১১১ রানের টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। ৩৩ বল বাকী রেখে ৮ উইকেটে জয় পায় কিউইরা।

বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতই। ৩০বারের দেখায় ভারত ১৬টিতে জিতেছে। নিউজিল্যান্ডের জয় ১১টিতে। ৩টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচের মধ্যে ২টিতে সুপার ওভারে জয় পায় ভারত। অন্যটি বৃষ্টি আইনে রান সমান হওয়ায় টাই হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন
স্পেন শিবিরে বড় দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) চেকিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন
১৪৯ বছরের টেস্টে জিম্বাবুয়ে-আফগানিস্তানের নতুন ইতিহাস
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন অধ্যায় লিখল জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শারজায় দুই দলের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো একই ম্যাচে দেখা মিলেছে তিনটি ৫০০ বা তার বেশি রানের ইনিংসের।
১৪৯ বছরের টেস্টে জিম্বাবুয়ে-আফগানিস্তানের নতুন ইতিহাস
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে চলতি বছরের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন এই একাদশে জায়গা পাননি।
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের টাইগার যুবারা।
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 
আরও পড়ুন
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক, শেষ রক্ষা হলো না স্ত্রীর
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী