images

খেলা / ক্রিকেট

পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০২:১৮ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১১ মার্চ, খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ।

পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা এবং বাংলাদেশের গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।

১৩ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।

আরও পড়ুন
INDIA

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের পাঁচ রেকর্ড

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। তার সঙ্গে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোরশেদ আলী খান।

চলতি সিরিজটি ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আরটিভি/এসকে