ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের পাঁচ রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখে সূর্যকুমার যাদবের দল।

এই জয়ের মধ্য দিয়ে একসঙ্গে পাঁচটি বড় রেকর্ডও গড়েছে ভারত, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও হয়নি।

এক নজরে ভারতের গড়া পাঁচ রেকর্ড:

প্রথমত, বিশ্বের প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৪ ও ২০২৬ সালেও শিরোপা জেতে তারা। এর আগে দুইবার করে এই শিরোপা জিতেছিল ইংল্যান্ড (২০১০, ২০২২) ও ওয়েস্ট ইন্ডিজ (২০১২, ২০১৬)।

দ্বিতীয়ত, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই আসরে শিরোপা জয়ের কীর্তি গড়েছে ভারত। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৬ সালে ঘরের মাঠে আবারও শিরোপা ধরে রাখে ম্যান ইন ব্লুরা।

তৃতীয়ত, ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল এখন ভারত। এর আগে কোনো দল নিজ দেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি।

চতুর্থত, সব ফরম্যাট মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে ভারত, যা কোনো এশীয় দলের মধ্যে প্রথম। ভারতের ঝুলিতে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ ও তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন

পঞ্চমত, টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয়ের নজিরও গড়েছে ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টানা তিন বছর আইসিসি শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।

এই ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল ভারত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
চেয়ারের চেয়েও গাড়ি সরু, ঢুকিয়ে রাখা সম্ভব শোবার ঘরে
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২