বুধবার, ১১ মার্চ ২০২৬ , ১২:১১ পিএম
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের পর নিউজিল্যান্ড এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে কিউই ক্রিকেট বোর্ড, যেখানে চমক হিসেবে প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম।
নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথম তিন ম্যাচে দলের নেতৃত্ব দেবেন। এরপর তিনি বিশ্রামে গেলে শেষ দুই ম্যাচের দায়িত্ব পাবেন ল্যাথাম। সর্বশেষ ২০২৩ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দলের শক্তি আরও বাড়াবেন বলে আশা করা হচ্ছে।
সিরিজের প্রথম তিন ম্যাচে উপস্থিত থাকবেন ডেভন কনওয়ে ও লকি ফার্গুসান, যাদের পরবর্তী ম্যাচে পরিবর্তিত স্কোয়াডে যুক্ত হবেন নতুন এবং অভিজ্ঞ ক্রিকেটাররা। পুরো সিরিজে খেলবেন কাইল জেমিসন, কোল ম্যাকনচি, জিমি নিশাম, বেন সিয়ার্স এবং ইশ সোধি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ওয়ার্কলোড কমানোর জন্য কার্যত দুটি আলাদা স্কোয়াড ব্যবহার করবে। নতুন ডাক পেয়েছেন তিন ক্রিকেটার—কাটেন ক্লার্ক, নিক কেলি ও জেইডেন লেনক্স, যাদের মধ্যে ক্লার্ক ও লেনক্স শেষ দুই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। কনওয়ে তৃতীয় ম্যাচের পর সরলে উইকেটকিপার ড্যান ক্লেভার শেষ দুই ম্যাচে দলে যোগ দেবেন।
সিরিজের পুরো সময় জশ ক্লার্কসন, জ্যাক ফকস, বেভন জ্যাকভস এবং টিম রবিনসন থাকবেন। অন্যদিকে, বিশ্বকাপের পর বিশ্রামে রয়েছেন ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং টিম সেইফার্ট।
প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৫ মার্চ মাউন্ট মঙ্গানুইতে, যা দিয়ে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের যাত্রা শুরু হবে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক, প্রথম ৩ ম্যাচ), কাটেনে ক্লার্ক (শেষ ২ ম্যাচ), জশ ক্লার্কসন, ডেন ক্লেভার (উইকেটরক্ষক, শেষ ২ ম্যাচ), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, প্রথম ৩ ম্যাচ), লকি ফার্গুসন (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাক ফোকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (অধিনায়ক, শেষ ২ ম্যাচ), জেডন লেকন্স (শেষ ২ ম্যাচ), কোল ম্যাকনকি, জিমি নিশাম, টিম রবিসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি।
আরটিভি/এসকে