বিশ্বকাপের আগে ইংল্যান্ড তারকার অবসর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ১১:২৬ এএম


বিশ্বকাপের আগে ইংল্যান্ড তারকার অবসর
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আসন্ন ফিফা বিশ্বকাপের মাত্র তিন মাস আগে। মঙ্গলবার(১০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি অবসরের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলার পর এই সিদ্ধান্ত নেন ওয়াকার। তিনি বলেন, ইংল্যান্ডের জার্সিতে খেলতে পারা আমার জন্য গর্বের বিষয় এই সিদ্ধান্ত নেওয়ায় আমার দুঃখ আছে, কিন্তু জাতীয় দলের হয়ে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।

ওয়াকার জাতীয় দলের হয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তিনি ইউরো ২০২০ ও ইউরো ২০২৪-এর রানারআপ ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। এছাড়া, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওয়াকার তার সতীর্থদের ধন্যবাদ জানান এবং জাতীয় দলের হয়ে কাটানো সময়গুলো সব সময় স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন। তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সমর্থনই খেলোয়াড়দের দেশের জন্য গর্ব বয়ে আনতে অনুপ্রাণিত করে। আমি সব সময় দলের পাশে থাকব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission