images

খেলা / ক্রিকেট

হার্দিকের বিরুদ্ধে মামলার করার আবেদন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৩:৪৩ পিএম

ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ভারতের পুনে পুলিশের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র জমা দিয়েছেন আইনজীবী ওয়াজিদ খান। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি জমা দেওয়া হয়েছে শিবাজী থানায়। বুধবার (১১ মার্চ) থানার এক কর্মকর্তা অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত রোববার আহমেদাবাদের স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপনের সময় হার্দিক পান্ডিয়া নিজের শরীরে ভারতের ত্রিবর্ণ পতাকা জড়িয়ে মাঠে ‘অশোভন আচরণ’ করেন। এতে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন
TAMIM-IQBAL

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তামিম ইকবাল

অভিযোগে আরও বলা হয়, এই কাজটি প্রযোজ্য আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হার্দিক পান্ডিয়া বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এসকে