ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি ভবিষ্যতে বিসিবির নেতৃত্বে আসার আগ্রহের কথা জানান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও দলে ফেরেন এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেন। তবে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সাবেক এই অধিনায়ক নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে সরে দাঁড়ান ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও।

বর্তমানে মাঠের ক্রিকেটে অনিয়মিত হলেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন তামিম। ভবিষ্যতে দেশের ক্রিকেট প্রশাসনে বড় ভূমিকা রাখার ইচ্ছার কথাও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।

সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, যদি সুযোগ আসে অবশ্যই। পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।

আরও পড়ুন

খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই।
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সব রেকর্ড গড়লেও এবার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। জাপানের বিপক্ষে মাত্র ৫ ওভারের ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আরও পড়ুন
মেয়েদের বোলার হান্টে পাঠাতে অভিভাবকদের আহ্বান তামিমের
ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম
হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
এবার এসিসির বড় দায়িত্বে তামিম ইকবাল