শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৯:২৭ এএম
দুর্বার রাজশাহীর জার্সিতে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে ২০২৫ বিপিএলে ইতিহাস গড়েছিলেন তাসকিন আহমেদ। সেই বোলিং পারফরম্যান্সের জন্য আরও একটি স্বীকৃতি পেলেন তিনি। ২০২৫ সালের পুরুষ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের জন্য ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ড জিতেছেন এই টাইগার পেসার।
তাসকিন ছাড়াও অন্য পুরস্কার জয়ী হলেন মিচেল স্টার্ক। পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ নির্ধারক বোলিং করেন। ৫৮ রানে ৭ উেইকেট নিয়ে সেরা টেস্ট বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি।
ভারতের স্পিনার কুলদীপ যাদব ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী যথাক্রমে সেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম টেস্টে সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন।
দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী স্কিপার টেম্বা বাভুমা বর্ষসেরা পুরুষ অধিনায়ক হয়েছেন। আর বর্ষসেরা নারী অধিনায়ক ভারতের বিশ্বকাপ জয়ী হারমানপ্রীত কৌর।
আরটিভি/এসআর