images

খেলা / ক্রিকেট

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, উড়ছে বাংলাদেশ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৪:৪৯ পিএম

চলমান পাকিস্তান সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে দ্রুত গতিতে রান তুলে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। এবার তৃতীয় ম্যাচে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই টাইগার ক্রিকেটার।

রোববার (১৫ মার্চ) মিরপুরে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।  ৪৭ বলে ফিফটি তুলে নেন তামিম। দুজন মিলে গড়েন ১০০ রানের বেশি জুটি, যা পাকিস্তানের বোলারদের শুরুতেই চাপে ফেলে দেয়।

আরও পড়ুন
BULBUL_20250821_182759562

যেদিন দেশে ফিরবেন বিসিবি সভাপতি

বাংলাদেশের প্রথম উইকেটটি আসে ১৮তম ওভারে। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বল হাতে আঘাত হানেন। আগ্রাসী হতে গিয়ে উইকেট হারান সাইফ হাসান, যিনি ৫৫ বলে ৩৬ রান করে বোল্ড হন।

তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম। অন্যদিকে তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে ইনিংস গড়ছেন; তিনি ২৬ বলে ২২ রান করে তামিমকে সঙ্গ দিচ্ছেন। এতে ৯৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম।

আরটিভি/এসআর