যেদিন দেশে ফিরবেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৩:৪৮ পিএম


যেদিন দেশে ফিরবেন বিসিবি সভাপতি
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

দেশে চলছে পাকিস্তান সিরিজ, আর এই সময়ে পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানা গেছে, ঈদের পর ২৬ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসবেন বিসিবি সভাপতি।

এর আগে ২৩ তারিখে দক্ষিণ কোরিয়ায় আসবেন তিনি। এবার জাপানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যোগ দিতেই বুলবুল অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৩ তারিখ নাগাদ জাপান পৌঁছাবেন।

আরও পড়ুন

২৩ ও ২৪ তারিখ এই দুই দিন এসিসির সভা চলবে। সেখান থেকে ২৬ বা ২৭ তারিখ নাগাদ তার ঢাকা আসার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা।

এদিকে বিসিবি নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা, অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপের যে অভিযোগ ঢাকার ৫০টি ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর-বঞ্চিত ক্রীড়া সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে করেছেন। 

সেই অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি আমিনুল ইসলাম বুলবুলের মুখোমুখি হতে পারে। কমিটিকে বলে দেওয়া হয়েছে, তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন এবং তাদের জবানবন্দি ও বক্তব্য গ্রহণ করবেন। সেই অনুযায়ী তারা কাজও শুরু করে দিয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission