images

খেলা / ফুটবল

আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৭:২১ পিএম

আগামী ২৭ মার্চ সার্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্পেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আর্জেন্টিনার বিপক্ষে কাতারে অনুষ্ঠিতব্য বহুল প্রতিক্ষিত ফিনালিসিমা বাতিল হওয়ায় বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন। 

সম্প্রতি এক বিবৃতিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, নির্ধারিত ম্যাচটি বাতিল হওয়ায় স্পেন জাতীয় দল বলকান অঞ্চলের দলের বিপক্ষে ম্যাচ খেলতে ক্যাস্তেলন শহর সফরে যাবে। ম্যাচটি স্পেনের ভিয়ারিয়ালের এস্তাদিও ডি লা সেরামিকাতে অনুষ্ঠিত হবে। 

দোহায় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলার কথা ছিল স্পেনের। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারনে ম্যাচটি বাতিল হয়ে যায়। আয়োজকরা নতুন ভেন্যু ও তারিখের সন্ধানে ছিল। 

আরও পড়ুন
LITopy

ব্রাজিলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে যা বললেন আনচেলত্তি

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে আর্জেন্টিনা বিকল্প কোন প্রস্তাবে রাজী হয়নি। যে কারনে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা। 

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের বিপক্ষে উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বিজয়ী দলের মধ্যে আকর্ষনীয় এই ফিনালিসিমা ২০২২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।  

আগামী ৩০ মার্চ কাতারে মিশর জাতীয় দলের সাথে স্পেনের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম দাবী করেছে এখনো ম্যাচটির তারিখ নির্ধারিত রয়েছে। তবে সেটি স্পেনের বিকল্প কোন ভেন্যুতে একদিন পরে অনুষ্ঠিত হতে পারে। 

২০২৬ ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামবে স্পেন।

আরটিভি/এসআর