ব্রাজিলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৬:৫২ পিএম


ব্রাজিলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে যা বললেন আনচেলত্তি
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এতদিন চুপ থাকলেও এবার চুক্তি নবায়ন নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) রিও ডি জেনেইরোর সিবিএফ সদর দপ্তরে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ম্যাচের জন্য দল ঘোষণার পর নিজের চুক্তি নিয়ে কথা বলেন আনচেলত্তি।

তিনি বলেন, যখন দুই পক্ষই সম্পর্ক চালিয়ে যেতে চায়, তখন কোনো সমস্যা থাকে না। আগামী বিশ্বকাপের আগে বা পরে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করব।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সাবেক এসি মিলান ও রিয়াল মাদ্রিদ কোচ মজা করে বলেন যে চুক্তি দ্রুত বাড়ানোই ভালো। এ সময় তিনি বলেন, বিশ্বকাপের আগে বাড়ালে খরচ কম হবে, পরে করলে বেশি হবে। আমি খুব আত্মবিশ্বাসী।

দুর্বল পারফরম্যান্সের কারণে তিনি ডোরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেবার পরপরই ব্রাজিলকে দ্রুত দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্ব সম্পন্ন করতে হয়। এখন পর্যন্ত তার অধীনে সেলেসাওরা ১৪টি ম্যাচ জিতেছে, ১০টি ড্র করেছে এবং ৯টিতে হেরেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission