images

খেলা / অন্যান্য

বিশ্ব ইনডোরে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ৩৭তম

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৭:১৬ পিএম

পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ৬০ মিটার স্প্রিন্টে ৩৭তম স্থান অর্জন করেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। 

শনিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বিতীয় হিটে দৌড়ান ইমরানুর। তিনি ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। নিজের হিটে সাতজনের মধ্যে পঞ্চম হলেও এটি ছিল তার চলতি মৌসুমের সেরা টাইমিং। সব মিলিয়ে ৪৯ জন প্রতিযোগীর মধ্যে ৩৭তম অবস্থানে থাকেন তিনি।

নিয়ম অনুযায়ী প্রতিটি হিটের শীর্ষ তিনজন এবং সব হিট মিলিয়ে দ্রুততম তিনটি সময়ের অধিকারীরা সেমিফাইনালে জায়গা করে নেন। সেই তালিকায় জায়গা হয়নি ইমরানুরের।

উল্লেখ্য, ইংল্যান্ড প্রবাসী এই স্প্রিন্টার ২০২৩ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে বাংলাদেশের অ্যাথলেটিকসে নতুন ইতিহাস গড়েন। তবে পরবর্তী দুই আসরে তিনি সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।

আরও পড়ুন
NZ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

এদিকে এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর ম্যানেজার হিসেবে যাওয়ার কথা থাকলেও, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে তার ফ্লাইট বিলম্বিত হয়ে শেষ পর্যন্ত স্থগিত হওয়ায় তিনি যেতে পারেননি।

আরটিভি/এসকে