ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।

অকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারের ব্যর্থতার সঙ্গে তাল মিলিয়ে মিডল অর্ডারও ভেঙে পড়ে, ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৬ রান তুলতে সক্ষম হয় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন এনকোবানি মোকেইনা। এছাড়া ২৩ রান আসে জর্জ লিন্ডের ব্যাট থেকে। তবে অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও বেন সিয়ার্স তিনজনই নেন দুটি করে উইকেট।

১৩৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৯৬ রান, যা মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ডেভন কনওয়ে ২৬ বলে ৩৯ রান করে আউট হন। এরপর টিম রবিনসন ১৭ রান করে ফিরলেও ম্যাচে কোনো প্রভাব পড়েনি।

আরও পড়ুন

শেষ পর্যন্ত টম লাথাম ও নিক কেলির জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। লাথাম ফিফটি তুলে নিয়ে অপরাজিত থাকেন ৬৩ রানে।
২২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড, যা সিরিজে তাদের এগিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১