images

খেলা / ফুটবল

বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা

রোববার, ২২ মার্চ ২০২৬ , ১২:৪০ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের আগে প্রীতি ম্যাচে খেলতে গতকাল ভিয়েতনাম পৌঁছেছে বাংলাদেশ দল। পূর্ব সূচি অনুসারে, আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ও নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরীর। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না।

নতুন সূচি অনুসারে, আগামী ২৪ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা ফুটবলার। বাফুফের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, ‘২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন হামজা।’ সেই আলোকে হোটেল রুম ও অন্যান্য ব্যবস্থা রেখেছিল বাফুফে।

আরও পড়ুন
L_copy

চমক রেখে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা স্পেনের

কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। গতকাল হামজার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের সঙ্গে ম্যাচ খেলেছে ৷ গোলশূন্য ম্যাচটিতে অবশ্য হামজা নামেননি। ক্লাব ফিফা উইন্ডোর সময়ে ছাড়তে চেয়েছে। 

তাই ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে। 

২৪ মার্চ বিকেলে এসে অনুশীলন করতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেরদিনই শুধু অনুশীলনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি পেয়ে ২-১ দিনের অনুশীলনেই জাতীয় দলে খেলেন অনেকে।

আরটিভি/এসআর