ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চমক রেখে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা স্পেনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:৫২ এএম
স্পেন জাতীয় দল। ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসের শেষ দিকে সার্বিয়া ও মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এই ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ ডি লা ফুয়েন্তে।

যেখানে জায়গা পেয়েছেন চার নতুন মুখ। ইন-ফর্ম বার্সেলোনা গোলরক্ষক হুয়ান গার্সিয়া যার মধ্যে অন্যতম। এস্পানেয়ল থেকে বার্সেলোনায় যোগ দেবার পর এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৫টি ম্যাচ খেলেছেন গার্সিয়া।

সপ্তাহের শুরুতে কিছুটা ইনজুরি সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৭-২ গোলে জয়ের ম্যাচটিতে তার স্থানে ওজিচে সিজিসনিকে খেলানো হয়। এবারের দলে উনাই সাইমন, ডেভিড রায়া ও এ্যালেক্স রেমিরোর সাথে গোলরক্ষক হিসেবে গার্সিয়াকে দলে ডেকেছেন ডি লা ফুয়েন্তে।

আরও পড়ুন

এছাড়া জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন আর্সেনাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান মসকুয়েরা, রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড এ্যান্ডার বারেনেক্সটে ও ওসাসুনার ভিক্টর মুনোজ।

ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা আগামী ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার মুখোমুখি হবে। চারদিন পর খেলবে মিশরের বিপক্ষে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আর্জেন্টিনার সাথে ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি আয়োজন করা হয়েছে। একই কারণে মিশরের বিপক্ষে ম্যাচটি কাতার থেকে সরিয়ে বার্সেলোনায় নেওয়া হয়েছে।

এবারের বিশ্বকাপে অন্যতম টপ ফেবারিট হিসেবে মাঠে নামবে স্পেন। গ্রুপ-এইচ’এ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব।

দুই প্রীতি ম্যাচে স্পেনের স্কোয়াড

গোলরক্ষক : উনাই সাইমন, ডেভিড রায়া, এ্যালেক্স রেমিরো, হুয়ান গার্সিয়া

ডিফেন্ডার : মার্কোস লোরেন্তে, পেড্রো পোরো, অমারিক লাপোর্তে, পও কুবারসি, ডিন হুইসেন, ক্রিস্টিয়ান মতকুয়ো, মার্ক কুকুরেলা, আলেহান্দ্রো গ্রিমাল্ডো

মিডফিল্ডার : রড্রি, মার্টিন জুবিমেন্ডি, পেড্রি, পাবলো ফোরনালস, কার্লোস সোলার, ডানি ওলমো, ফারমিন লোপেজ

ফরোয়ার্ড : ইয়েরমি পিনো, এ্যালেক্স বায়েনা, এ্যান্ডার বারেনেক্সটি, ভিক্টর মুনোজ, মিকেল ওয়ারজাবাল, ফেরান তোরেস, লামিন ইয়ামাল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক, বলছে মিশর
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা