images

খেলা / ক্রিকেট

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ-শরিফুলরা

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০১:০৮ পিএম

আগামী ২৬ মার্চ পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। এর মধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৪ ক্রিকেটার। 

সোমবার (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে।

পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। 

আরও পড়ুন
hgkhjkl

তেল সংকটে পাকিস্তান, পিএসএল নিয়ে নতুন সিদ্ধান্ত

পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির জার্সি।

বাংলাদেশের ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। 

আরটিভি/এসআর