ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তেল সংকটে পাকিস্তান, পিএসএল নিয়ে নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে পাকিস্তান ক্রিকেটেও। এই তেল সংকট মোকাবিলায় তাই এবার দর্শকশূন্য গ্যালারিতেই টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ১১তম আসরটি কেবল দর্শকহীনই থাকছে না, বরং যাতায়াত ও জ্বালানি সাশ্রয়ে টুর্নামেন্টের পরিধিও কমিয়ে আনা হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনচলাচল সীমিত রাখতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন

জ্বালানি খরচ কমাতে ফয়সালাবাদ, মুলতান, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ারকে আয়োজক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবারের পুরো টুর্নামেন্টটি কেবল লাহোর এবং করাচিতে অনুষ্ঠিত হবে। এমনকি বৃহস্পতিবারের নির্ধারিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।

শ্রীলঙ্কা ইতোমধ্যে জ্বালানি সাশ্রয়ে সরকারি ছুটি ঘোষণা করেছে, আর পাকিস্তান বেছে নিল ঘরের মাঠের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবকে সীমাবদ্ধ করার পথ।

পিসিবি প্রধান আরও যোগ করেছেন যে, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হয় এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়, তবে টুর্নামেন্টের শেষের দিকে দর্শকদের মাঠে ফেরার অনুমতি দেওয়া হতে পারে। তবে আপাতত ঘরের সোফায় বসে টেলিভিশনের পর্দায় চোখ রেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
ক্ষুধা-দারিদ্র্যে বিপর্যস্ত পাকিস্তান, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ স্কোর
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু