images

খেলা / ক্রিকেট

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ হোসেন

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৪:৪২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির আমেজের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অঙ্গনে চলছে আলোচনা। এরই মধ্যে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি।

এর আগে রোববার (২২ মার্চ) বিসিবির একটি গুরুত্বপূর্ণ কমিটিতে পরিবর্তন আনা হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে। তিনি এর আগে একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আমজাদ হোসেন। তবে দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন
NEIMAR

২০২৬ বিশ্বকাপ স্কোয়াড থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার জুনিয়র

রোববার(২২ মার্চ) সন্ধ্যায় আমজাদ হোসেনকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলেও, ঠিক কী কারণে এই পরিবর্তন আনা হয়েছে সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই পরিস্থিতিতে হঠাৎ করেই পরিচালকের পদ থেকে আমজাদের পদত্যাগ বিসিবি অঙ্গনে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে