ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ স্কোয়াড থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার জুনিয়র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অবস্থানের কারণে নেইমারের জাতীয় দলে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, নেইমারের বর্তমান ফিটনেস ও ম্যাচ ফর্ম পর্যবেক্ষণের জন্য সান্তোস ও মিরাসোলের মধ্যকার একটি ম্যাচে উপস্থিত ছিলেন আনচেলত্তি। তবে সেই ম্যাচে নেইমার অংশ নেননি এবং স্টেডিয়ামে কোচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেও যাননি, যা সিবিএফ ও কোচিং স্টাফের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে দাবি করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের শারীরিক অবস্থা নিয়েও কোচিং স্টাফ সন্তুষ্ট নয় বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ফুটবলের উচ্চ গতি ও শারীরিক চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত ফিটনেস এখনো তিনি অর্জন করতে পারেননি।

এছাড়া সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের কিছু মন্তব্য নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে সিবিএফের ভেতরে। কর্মকর্তাদের একাংশ মনে করছেন, নিজের জনপ্রিয়তা ও মিডিয়া প্রভাব ব্যবহার করে কোচিং স্টাফের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছেন এই তারকা, যা দলের শৃঙ্খলার পরিপন্থী।

আরও পড়ুন

সব মিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের মূল্যায়ন অনুযায়ী, নেইমারকে যথেষ্ট সুযোগ দেওয়া হলেও তিনি তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে হাতে খুব অল্প সময় বাকি থাকায়, এই সময়ের মধ্যে তার ফিটনেস ও ফর্ম প্রমাণ করে দলে জায়গা করে নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার
নতুন আইনে মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার