images

খেলা / ফুটবল

শুরুর একাদশে মেসির খেলা নিয়ে যা জানালেন স্কালোনি

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০২:৫২ পিএম

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি আসন্ন প্রীতি ম্যাচে শুরুর একাদশে থাকবেন কি না এ নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার ইঙ্গিত, জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে।

বুধবার(৩১মার্চ) ভোরে ঘরের মাঠে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, হ্যাঁ, আমার মনে হয় সে শুরু থেকেই খেলবে।

এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে ২-১ গোলের জয় পেলেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে স্বীকার করেছেন স্কালোনি। তিনি এই জয়কে দলের জন্য একটি সতর্কবার্তা হিসেবেই দেখছেন।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য এই প্রীতি ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে দলের চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। স্কালোনি জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত হলেও কয়েকটি জায়গায় এখনো সিদ্ধান্ত বাকি রয়েছে।

মেসির বিশ্বকাপে খেলা নিয়েও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানানো হয়নি। তবে স্কালোনি আশাবাদী, অভিজ্ঞ এই তারকা শেষ পর্যন্ত দলে থাকবেন।

এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে যেন উপভোগ করে। এটি হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে, কিন্তু সে যেন আনন্দ নিয়ে খেলতে পারে সেটাই আসল।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়া ও জর্ডানের।

আরও পড়ুন
auto-addo

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

বিশ্বকাপের আগে তাই জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু আরেকটি প্রীতি ম্যাচ নয় বরং স্কোয়াড চূড়ান্ত করা, কৌশল যাচাই করা এবং দলকে ছন্দে ফেরানোর বড় এক মঞ্চ হিসেবেই দেখছে আর্জেন্টিনা।

আরটিভি/এসকে