ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তারা। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এ সিদ্ধান্ত আসে।

জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছিল। পুরো ম্যাচজুড়েই লড়াই করে ৮৮ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল আফ্রিকার দলটি। তবে শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলে ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ঘানাকে।

শুধু এই ম্যাচ নয়, সাম্প্রতিক সময়েও ঘানার পারফরম্যান্স ছিল হতাশাজনক। জার্মানির বিপক্ষে হারসহ টানা চার ম্যাচে পরাজিত হয়েছে দলটি। চলতি আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারে তারা। এর আগে গত নভেম্বরে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হারতে হয়েছিল ঘানাকে।

ধারাবাহিক এই ব্যর্থতার জেরেই শেষ পর্যন্ত কোচ অটো আদ্দোর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ঘানার ফুটবল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে জিএফএ জানায়, দলের জন্য অটো আদ্দোর অবদানের প্রতি তারা কৃতজ্ঞ। পাশাপাশি তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনাও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় দলের নতুন টেকনিক্যাল পরিকল্পনা ও কোচিং স্টাফ নিয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

৫০ বছর বয়সী অটো আদ্দো ২০২৪ সালের মার্চে দ্বিতীয় দফায় ঘানার দায়িত্ব নেন। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার অধীনেই ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয় ঘানা।

কাতার বিশ্বকাপে ঘানা প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-২ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দেখায়। তবে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি।

সেই বিশ্বকাপে অটো আদ্দো ঘানার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েন।

পরবর্তীতে ২০২৪ সালের মার্চে আবার দায়িত্ব নিয়ে ঘানাকে আরও একটি বিশ্বকাপে পৌঁছে দিতে ভূমিকা রাখেন তিনি। তবে তার দ্বিতীয় মেয়াদের বড় ব্যর্থতা ছিল আফ্রিকা কাপ অব নেশনসের মূল পর্বে ঘানাকে তুলতে না পারা।

আরও পড়ুন

এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। তবে সেই ম্যাচে ডাগআউটে অটো আদ্দো থাকছেন না। নতুন কোচের অধীনেই বিশ্বকাপ মিশন শুরু করবে ঘানা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ