images

খেলা

বল টেম্পারিংয়ের দায়ে ফখর জামান ২ ম্যাচ নিষিদ্ধ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৮:১১ পিএম

ফখর জামানকে বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত রোববার লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

পিসিবি জানায়, তিনি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.১৪ ভঙ্গ করে লেভেল-৩ অপরাধ করেছেন।

গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে আম্পায়াররা লাহোরকে পাঁচ রান পেনাল্টি দেন এবং বল পরিবর্তনের নির্দেশ দেন। এর আগে ফখর, অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফে মধ্যে বল আদান-প্রদান করতে দেখা যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

সিঙ্গাপুরের কাছে প্রথমার্ধে পিছিয়ে পড়ল বাংলাদেশ

এই সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে আব্বাস আফ্রিদির শেষ ওভারের চার ও ছক্কায় চার উইকেটে জয় পায় করাচি কিংস। ফখর অভিযোগ অস্বীকার করলেও ম্যাচ রেফারি রোশান মাহানামা শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করেন।

নিয়ম অনুযায়ী, বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা- যেমন কৃত্রিম পদার্থ ব্যবহার, বলের উপর আঁচড় কাটা বা সিমে হস্তক্ষেপ নিষিদ্ধ। লেভেল-৩ অপরাধে সর্বোচ্চ দুই ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। এই নিষেধাজ্ঞার ফলে ফখর আগামী ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ মিস করবেন।

আরটিভি/এমএইচজে