ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুরের কাছে প্রথমার্ধে পিছিয়ে পড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজের দল লড়াকু পারফরম্যান্স দেখালেও বিরতির ঠিক আগে গোল হজম করে চাপে পড়ে যায়।

ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে থাকা প্রবাসী সমর্থকদের উৎসাহে উজ্জীবিত ছিল বাংলাদেশ। তবে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা লড়াইয়ে প্রথমার্ধে স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। সপ্তম মিনিটে ফাহামিদুল ইসলামের ক্রস ফয়সাল আহমেদ ফাহিমের কাছে পৌঁছানোর আগেই তা বিপদমুক্ত করে সিঙ্গাপুরের রক্ষণভাগ।

১৫তম মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে শোমিত সোমের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ২০তম মিনিটে সিঙ্গাপুরের ইখসান ফান্দির জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক মিতুল মারমা। কিছুক্ষণ পর রিহান স্টুয়ার্টের ক্রসও প্রতিহত করেন তিনি। ২৪তম মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে গ্লেইন কিউইর শট প্রথমে রুখে দেন মিতুল মারমা। তবে ফিরতি বলে ইখসান ফান্দির পাস থেকে হ্যারিস স্টুয়ার্ট নিখুঁত শটে জাল খুঁজে নেন।

আরও পড়ুন

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। ৩৯তম মিনিটে শেখ মোরসালিনের শট ব্লক হওয়ার পর ফাহিমের সামনে বল এলেও শট নিতে গিয়ে পড়ে যান তিনি। পেনাল্টির জোরালো আবেদন জানানো হলেও সাড়া দেননি রেফারি। এরপর হামজার নেওয়া ফ্রি-কিক থেকেও কাজে লাগাতে পারেনি দলটি।

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ হাভিয়ের কাবরেরা। গোলপোস্টে মেহেদী হাসান শ্রাবণের বদলে ফেরেন নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা। আক্রমণভাগে মিরাজুল ইসলামের পরিবর্তে সুযোগ পান শেখ মোরসালিন। তবে আগের ম্যাচের মতো এবারও একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার।

গ্রুপ ‘সি’-তে আগেই শীর্ষস্থান নিশ্চিত করে মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ আগেই বিদায় নিয়েছে বাছাইপর্ব থেকে। ফলে শেষ ম্যাচে সম্মানজনক ফল নিয়ে মাঠ ছাড়াই এখন দুই দলের লক্ষ্য।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর