images

খেলা / ক্রিকেট

ভারতকে দেওয়া বিসিবির চিঠি নিয়ে যা জানা গেল

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৮:২০ পিএম

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর শুরু হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। বিসিবি আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে একটি চিঠি পাঠিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রতিবেদনে জানিয়েছে, চিঠিটি গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দিনে পাঠানো হয়। বিসিবির একজন পরিচালক বলেছেন, চিঠি পাঠানোর দায়িত্ব বিসিবির সিইও করেছেন।

চিঠিতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে: সেপ্টেম্বর ২০২৫-এ নির্ধারিত ভারত সফর পুনর্নির্ধারণ: ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ স্থগিত হয়েছিল, সেটি পুনরায় আয়োজনের প্রস্তাব।

আগামী বছরের ভারত সফর: নতুন সরকার গঠনের পর বাস্তবমুখী অবস্থানে এসে দ্বিপাক্ষিক সিরিজের আলোচনা পুনরায় শুরু করার ইচ্ছা।

এশিয়া কাপ ২০২৬: বাংলাদেশ আয়োজন করবে, তাই ভারতের অংশগ্রহণ নিশ্চিত করা বিসিবির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

আরও পড়ুন
FOOTBALL-WORLDCUP-TICKET

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন

বিসিবির এই উদ্যোগকে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের পুনরায় সুসংহত হওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে