ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে ফাইনালের টিকিটের মূল্য প্রকাশের পর অনেকেই বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।

আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তবে মাঠে বসে সেই মহারণ উপভোগ করতে চাইলে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ।

জানা গেছে, ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম রাখা হয়েছে প্রায় ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা, আর তৃতীয় ক্যাটাগরির টিকিটের মূল্য প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা।

শুধু ফাইনালই নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলোর টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে।

ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। এই নীতিকে সাধারণ সমর্থকদের জন্য বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে এই মূল্যনীতি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)।

বুধবার রাতে ফিফা গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট ছাড়ে। তবে এখনও নকআউট পর্বের টিকিট বিক্রি শুরু হয়নি।

শুধু টিকিটের মূল্য নয়, বিক্রির পদ্ধতিও সমর্থকদের অসন্তোষের বড় কারণ হয়ে উঠেছে। লটারি পদ্ধতি এবং ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে বহু সমর্থক দীর্ঘ সময় অনলাইনে অপেক্ষা করেও টিকিট সংগ্রহ করতে পারেননি।

এছাড়া অনেক ব্যবহারকারী ভুল কিউ-তে চলে যাওয়া, সিস্টেম ত্রুটি, কিংবা সঠিক পেজে প্রবেশ করতে না পারার অভিযোগ তুলেছেন।

এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিংকে ক্লিক করার পরও অনেক সমর্থক নির্ধারিত পেজে ঢুকতে পারেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবলপ্রেমীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট।

আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না। তার ওপর হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে! এটা চরম বিশৃঙ্খলা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিটের দামও তুলনামূলকভাবে অনেক বেশি বলে জানা গেছে।

আরও পড়ুন

বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা যত বাড়ছে, টিকিটের মূল্য ও বিক্রি ব্যবস্থাপনা নিয়ে বিতর্কও ততই তীব্র হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে বিশ্বকাপ কি ধীরে ধীরে সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে?

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র
এবারই প্রথম বিশ্বকাপজয়ীদের হাতে উঠবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: রাবি যেন এক টুকরো ফুটবল গ্যালারি
সেমিফাইনালে উঠেই সমর্থকদের যে বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ