images

খেলা / ক্রিকেট

পদত্যাগ করলেন বিসিবি'র আরেক পরিচালক

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৭:৫৭ পিএম

এবার বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণে তিনি শনিবার (৪ এপ্রিল) পদত্যাগ করেছেন। বিসিবির বোর্ড মিটিং শেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিজে নিশ্চিত করেছেন।

ফায়াজুর মিতু সিসিডিএমের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন এবং আজকের বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি নিজের পদত্যাগপত্র বোর্ডে জমা দেন।

গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক বিসিবি থেকে পদত্যাগ করেছেন। এর আগে সর্বশেষ পদত্যাগ করেছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল, যিনি লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাদের পদত্যাগের কারণও ব্যক্তিগত হিসেবে জানানো হয়েছে।

আরও পড়ুন
IYER

ম্যাচ জিতেও শাস্তি পেলেন শ্রেয়াস আইয়ার

এখন বোর্ডে গুরুত্বপূর্ণ পদে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, যা আগামী দিনে বিসিবির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

আরটিভি/এসকে