images

খেলা / ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাইকে হারাল রাজস্থান

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ১১:৩৫ এএম

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর ১৩তম ম্যাচে বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হওয়া লড়াইয়ে রাজস্থান রয়্যালস ২৭ রানের বড় ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে।

টস জিতে ফিল্ডিং নেওয়া মুম্বাইয়ের সিদ্ধান্ত শুরু থেকেই ভুল প্রমাণিত হয়। সংক্ষিপ্ত পাওয়ারপ্লেতে (৩.২ ওভার) বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল মিলে মুম্বাই বোলারদের উপর চড়াও হয়ে ৫৯ রানের ঝড় তোলে। বৈভব ৩৯ রান করে আউট হলেও জয়সওয়াল থামেননি। রিয়ান পরাগের সঙ্গে জুটি গড়ে তিনি ইনিংস এগিয়ে নিয়ে যান। 

মাত্র ১০ বলে ২০ রান করে ঝড়ো ইনিংস খেলে পরাগ দলের সংগ্রহকে শক্তিশালী করেন। ১১ ওভারে ৩ উইকেটে ১৫০ রান করে রাজস্থান। জয়সওয়াল ৩২ বলে অপরাজিত ৭৭ রান করেন। মুম্বাইয়ের পক্ষে আল্লাহ গাজানফার দুটি উইকেট তুলে নেন।

জবাবে শুরু থেকেই চাপের মুখে পড়ে মুম্বাই। পাওয়ারপ্লের শেষে তিন উইকেট হারিয়ে তারা বিপদের মুখে পড়ে। কিছু ব্যাটার ভালো শুরু পেলেও নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

আরও পড়ুন
REAL-ND-BYERN

এক যুগ পর রিয়ালকে হারাল বায়ার্ন মিউনিখ

রাজস্থানের বোলিং আক্রমণে নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা এবং রবি বিষ্ণোই প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ১১ ওভারে মুম্বাই ৯ উইকেটে ১২৩ রানে থেমে যায়।

এই জয়ে রাজস্থান রয়্যালস আইপিএলে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল।

আরটিভি/এসকে