ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এক যুগ পর রিয়ালকে হারাল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর অবশেষে বায়ার্ন মিউনিখের কাছে হার মানল রিয়াল মাদ্রিদ। ২০১১-১২ মৌসুমের পর এই প্রথম ইউরোপীয় মঞ্চে রিয়ালকে পরাজিত করল জার্মান জায়ান্টরা। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ এর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে ছিল সফরকারীরা। বল দখলে রিয়াল মাদ্রিদের সামান্য পিছিয়ে থাকা যেমন চোখে পড়েছে, তেমনি আক্রমণেও তুলনামূলক ধারালো ছিল বায়ার্ন। ম্যাচে বাভারিয়ানরা ৫২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, বিপরীতে রিয়ালের দখলে ছিল ৪৮ শতাংশ বল।

শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে বায়ার্ন। একের পর এক আক্রমণ করেও প্রথমদিকে গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে প্রথমার্ধের শেষদিকে এসে অবশেষে জালের দেখা পায় জার্মান ক্লাবটি। ম্যাচের ৪১তম মিনিটে সার্জে গ্যানাব্রির বাড়ানো বল থেকে গোল করেন লুইজ ডিয়াজ। লিভারপুলের সাবেক দুই সতীর্থের বোঝাপড়ায় এগিয়ে যায় বায়ার্ন, আর ১-০ ব্যবধানে লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। ৪৯তম মিনিটে মাইকেল অলিসের ব্যাক-পাস থেকে বল পেয়ে বক্সের কোণা থেকে দুর্দান্ত শটে গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি কেনের ৪৯তম গোল, আর চ্যাম্পিয়নস লিগে ১১তম।

দুই গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে এমবাপ্পে এবং ভিনিসিয়ুসের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। অভিজ্ঞ এই গোলরক্ষকের দৃঢ়তায় দীর্ঘ সময় গোলশূন্যই থাকে স্বাগতিকরা।

তবে ৭৪তম মিনিটে রিয়াল ম্যাচে ফেরার আশা জাগায়। ডান প্রান্ত থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে এমবাপ্পে গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। শেষদিকে রিয়াল সমতায় ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালালেও আর গোল আদায় করতে পারেনি।

ফলে প্রথম লেগে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এই জয়ে সেমিফাইনালের লড়াইয়ে তারা কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগের আগে এখনও জমে থাকছে উত্তেজনা।

আরও পড়ুন

ম্যাচ শেষে হ্যারি কেন বলেন, আমরা আজ সত্যিই দারুণ ফুটবল খেলেছি। যদিও ফিনিশিংয়ে আমরা আরও ভালো করতে পারতাম, তবে জয় নিয়ে ফিরতে পেরে আমি খুশি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা