images

খেলা / ক্রিকেট

পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৬:০২ পিএম

চলমান পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন তরুণ বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন। ইনজুরির কারণে পিএসএলের চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না তার।

শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্ডার্স। 

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ এপ্রিল লাহোর পর্বে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে সতীর্থ আসিফ আফ্রিদিরর সঙ্গে ধাক্কা লাগায় কাঁধে চোট পান ইমন। সেই চোটের কারণেই তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে ইমনকে।

আরও পড়ুন
bd

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আজ পেশোয়ার জালমির বিপক্ষে খেলা শুরুর পরই তিনি নিজ দেশ বাংলাদেশে ফিরে আসবেন। ২৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার লাহোরের হয়ে এবারের মৌসুমে হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। 

যেখানে তিনি ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৯ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস, যেখানে তিনি দুটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।

আন্তর্জাতিক অঙ্গনে ইমন এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে তিনি ১৩০.২৫ স্ট্রাইক রেটে মোট ৬০৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতক ও একটি শতক।

উল্লেখ্য, তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। চার ম্যাচে দুটি জয় ও দুটি পরাজয়ে তাদের পয়েন্ট ২ এবং নেট রানরেট -০.০৫১।

আরটিভি/এসআর