ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) ঘোষিত স্কোয়াডে পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি সব ক্রিকেটারই দলে জায়গা ধরে রেখেছেন। ফলে নতুন কোনো মুখ যুক্ত হয়নি বা কাউকে বাদও দেওয়া হয়নি।

পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। নিয়মিত সদস্যদের মধ্যে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস।

আসন্ন সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল প্রথম দুটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষটি চট্টগ্রামে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে। প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে (২ মে)।

ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
আরও পড়ুন
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ
বাংলাদেশ সিরিজের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন