images

খেলা / ক্রিকেট

আম্পায়ারকে মারলে শাস্তি কী, প্রশ্ন করেই নিষিদ্ধ ক্রিকেটার

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০২:২৭ পিএম

ক্রিকেট মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। তবে সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলোয়াড়দের সঙ্গে বিরোধ বা উত্তপ্ত পরিস্থিতি নতুন কিছু নয়। এবার এমন এক বিতর্ক ঘিরেই শাস্তির মুখে পড়লেন নেপালের এক ক্রিকেটার।

নেপালের ঘরোয়া টুর্নামেন্ট ‘পিএম কাপে’ শুক্রবার (১০ এপ্রিল) মুখোমুখি হয় বাগমাতি ও মাধেশ। ম্যাচ চলাকালে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে গড়ায়। 

এই ঘটনার একটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই পোস্টে মন্তব্য করেন নেপালের আরেক ক্রিকেটার কারান কেসি। তিনি লেখেন, কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তাহলে কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি।

তার এই মন্তব্যকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। ফলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তার ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
bulbul

আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল

ক্রিকেটে আম্পায়ারদের প্রতি অসম্মান বা হুমকিমূলক আচরণকে কঠোরভাবে দমন করতে আন্তর্জাতিক ও স্থানীয় বোর্ডগুলো বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। এই ঘটনাও তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে