ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন এবং নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি করেছেন।

একটি জাতীয় দৈনিককে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বুলবুল বলেন, আনুষ্ঠানিকভাবে আমিই এখনো বিসিবি সভাপতি। যারা বোর্ড ভেঙেছে, তারা তা করতে পারে না তাদের সেই এখতিয়ার নেই।

তিনি জানান, বোর্ড ভেঙে দেওয়ার দিন তিনি খালেদ মাসুদ পাইলটকে নিয়ে পূর্বাচলে মাঠ পরিদর্শনে ছিলেন। ফিরে এসে আকস্মিকভাবে বোর্ড ভেঙে দেওয়ার খবর পান।

হঠাৎ করে মনে হলো আমাদের অফিসটা রাজনৈতিক অফিস হয়ে গেছে। শত শত লোক আসা-যাওয়া শুরু করল। একপর্যায়ে পাইলট আমাকে বলল, ভাই চলেন চলে যাই। আমরা মানসম্মান নিয়ে সেখান থেকে বের হয়ে আসি, যোগ করেন তিনি।

বুলবুলের দাবি, বর্তমান পরিস্থিতিতেও তার নেতৃত্বাধীন বোর্ডই বৈধ। আমাদের মানসম্মান আছে। আমরা জিনিসপত্র ফেলে চলে এসেছি। কিন্তু আমি বিশ্বাস করি, এখনো আমরাই বৈধ ক্রিকেট বোর্ড, বলেন তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন বুলবুল। তার মতে, এনএসসির এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার নেই। তারা চাইলে আমাদের ডেকে জিজ্ঞেস করতে পারত, সুপারিশ করতে পারত। কিন্তু বোর্ড ভেঙে দেওয়া তাদের ক্ষমতার মধ্যে পড়ে না, মন্তব্য করেন তিনি।

এদিকে, তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে এই প্রক্রিয়াকে স্বচ্ছ নয় বলেও দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।

তদন্ত কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলে বুলবুল বলেন, কিসের তদন্ত হয়েছে, রিপোর্টে কী আছে আমরা কিছুই জানি না। এই কমিটি কীভাবে গঠিত হলো, সেটাও অস্পষ্ট।

আরও পড়ুন

সবশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্দেশে বুলবুল বলেন, তাকে (ক্রীড়া প্রতিমন্ত্রী) একটা কথা বলব, আপনি ভাই (দেশের) ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন।

বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক এই অস্থিরতা ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
পুরাতন বাণিজ্য মেলার মাঠে সব ধরনের মেলা স্থগিত
‘জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার’
বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী