images

খেলা / ক্রিকেট

এবার কোচিং পেশায় যুক্ত হতে চান আব্দুর রাজ্জাক

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০২:২৪ পিএম

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ আব্দুর রাজ্জাক এবার কোচিং পেশায় যুক্ত হতে যাচ্ছেন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেটার বোর্ড ভেঙে যাওয়ার পর আর পরিচালক পদে নেই।

তবে ক্রিকেটের সঙ্গ ছাড়ছেন না রাজ্জাক। বরং নতুন ভূমিকায় মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করতে চান বলে জানিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে তার আলোচনা চলছে এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে নির্বাচনের পর বিসিবির নারী বিভাগ এবং পরে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্জাক।

কোচিংয়ে নিজেকে প্রস্তুত করতেও পিছিয়ে নেই তিনি। গত বছর সফলভাবে লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন, যা তাকে পেশাদার কোচ হিসেবে কাজ করার যোগ্যতা দিয়েছে।

আরও পড়ুন
bff

১ জুন থেকে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুমের দলবদল

উল্লেখ্য, ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আব্দুর রাজ্জাক বিসিবির নির্বাচক প্যানেলে যোগ দেন এবং প্রায় চার বছরের বেশি সময় সেখানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে পরিচালনা পর্ষদে যুক্ত হন। এবার তিনি মাঠে ফিরছেন নতুন পরিচয়ে ক্রিকেটারদের গড়ে তোলার কারিগর হিসেবে।

আরটিভি/এসকে