images

খেলা / ক্রিকেট

পিএসএল থেকে দুই আসরের জন্য নিষিদ্ধ মুজারাবানি

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৩:৫৫ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই আসরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

চলমান ২০২৬ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। পারিশ্রমিকসহ সব শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর ঠিক আগে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এই ঘটনাকে চুক্তিভঙ্গ এবং অপেশাদার আচরণ হিসেবে দেখছে পিসিবি। 

এক বিবৃতিতে পিসিবি জানায়, পেশাদার ক্রিকেট পারস্পরিক বিশ্বাস ও চুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানো লিগের কাঠামো এবং সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলেই শাস্তিমূলক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুজারাবানিই প্রথম নন চলতি মৌসুমে দাসুন শানাকা এবং স্পেন্সার জনসনও একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন। বিদেশি খেলোয়াড়দের ধারাবাহিক এমন আচরণের প্রেক্ষিতে লিগের মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে এবার কঠোর অবস্থানে গেল পিসিবি।

আরও পড়ুন
red-card

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

এদিকে, ইনফর্ম এই পেসারকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার সাম্প্রতিক পারফরম্যান্সের পর দলটির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছিলেন তিনি।

আরটিভি/এসকে