প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড পেলেন আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৩:০৯ পিএম


প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা
ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার অভিযোগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে। লিডস ইউনাইটেডের স্ট্রাইকার ডোমিনিক কালভের্ট-লুইনের সঙ্গে সংঘর্ষের এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাচজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে প্রথমার্ধে, যখন নোয়াহ ওকাফোরের জোড়া গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। এক পর্যায়ে কালভের্ট-লুইনকে থামাতে গিয়ে তার চুল ধরে টানেন মার্তিনেজ। তবে অভিযোগ রয়েছে, এর আগে মার্তিনেজ নিজেই প্রতিপক্ষের হাতে মুখে আঘাত পান।

ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সহায়তায় রেফারি পল টিয়ার্নি পিচসাইড মনিটরে দৃশ্যটি পুনরায় দেখেন। পর্যালোচনা শেষে তিনি সরাসরি লাল কার্ড দেখান মার্তিনেজকে।

এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। ম্যাচ শেষে তিনি বলেন, এটা আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি। কালভের্ট-লুইন মার্তিনেজের মুখে আঘাত করল, অথচ লাল কার্ড দেখল মার্তিনেজ এটা অবিশ্বাস্য।

আরও পড়ুন

এই লাল কার্ডের ফলে মার্তিনেজ তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। তবে কোচ ক্যারিক জানিয়েছেন, ক্লাবটি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা বিবেচনা করছে।

বিবিসি সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই ফুটবল মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission