images

খেলা / ক্রিকেট

মুশফিক ও সাকিবের ওয়ানডে দলে ফেরা নিয়ে যা বললেন মিরাজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৩:৩৭ পিএম

গত মাসে গুঞ্জন উঠেছিল নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন সাকিব আল হাসান। কিন্তু তা সম্ভব হয়নি। তাই সিরিজ শুরুর আগে সাকিবের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সাকিব ছাড়াও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলেছেন তিনি।

সাকিবের দলে ফেরা নিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু তিনি খেলছেন… সবাই জানি তার ইস্যু নিয়ে।’

অন্যদিকে ওয়ানডে মুশফিককে চান কিনা এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, মুশফিক ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ফিটনেস দেখলে আরও কিছু দিন খেলতে পারতেন। তবে যেহেতু অবসর নিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান করি। অধিনায়ক হয়ে কথা বলেছিলাম, যেহেতু টেস্ট খেলছেন। 

আরও পড়ুন
LITy

এবার দর্শকদের সঙ্গে কথা বললেন তামিম, সুযোগ পাবে কারা

‘অবসর যেহেতু নিয়ে ফেলেছেন অধিনায়ক হিসেবে আমি একার সিদ্ধান্ত তো না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবার আলোচনার একটা বিষয় ছিল। যেহেতু অবসর নিয়েছেন, এটাকে সম্মান করা উচিত।’

আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এবারের অনেকটা দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে, সফরকারীদের ছোট করে দেখছেন না মিরাজ।

তিনি বলেন, ছোট করে দেখার কিছু নেই। পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ফলাফল বের করে আনার। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে। র‍্যাংকিংয়ের একটা বিষয় আছে। সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসআর