ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এবার দর্শকদের সঙ্গে কথা বলবেন তামিম, সুযোগ পাবেন কারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
তামিম ইকবাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির দায়িত্ব পাওয়ার পর ক্লাব কর্মকর্তা, সংগঠক, মাঠকর্মী ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছেন তামিম ইকবাল। এবার দেশের ক্রিকেট সমর্থকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিসিবির এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

তামিম বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি।

‘স্টাফরা কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান, যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে কখনও কথা বলি না বা কথা বলার চেষ্টাও করি না।’

আরও পড়ুন

এই জায়গায় পরিবর্তন আনতে চান সাবেক এই অধিনায়ক। তার ভাষ্য, আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।

বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকরা। তাদের মূল্যায়নের জন্যই মূলত তামিমের এই উদ্যোগ।

তিনি জানান, আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢুকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত, পানি খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকা থেকে নিয়ে সব কিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি। একসাথে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব- র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সাথে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।

শুধু তামিমই নন, প্রতিটি গ্যালারিতে বিসিবির দায়িত্বপ্রাপ্তরাও দেখাশোনা করবেন সমর্থক-দর্শকদের। তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জেনে জানাবেন বোর্ডকে।

তামিম বলেন, আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে, র‍্যান্ডম মানুষের সাথে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব। কোন জায়গায় উন্নতি করলে বাংলাদেশ দলের খেলা দেখার অভিজ্ঞতাকে মেমোরি বানাতে পারব। পরের ম্যাচ থেকেই শুরু করব। এবং সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ সুবিধা দিতে চাই।

আগামী ১৭ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। সেখানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, আপনারা সবাই প্রথম ম্যাচে মাঠে আসবেন, আপনার দলকে সাপোর্ট করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। যাতে আমরা আরও উন্নতি করতে পারি। সবার সাথে দেখা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা