images

খেলা / ক্রিকেট

আইপিএলের ভেন্যুতে নাশকতা, বন্ধ ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০১:১০ পিএম

ভারতের বেঙ্গালুরুতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে বড় ধরনের নিরাপত্তা নাশকতার ঘটনা ঘটেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২৪ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ও গুজরাট টাইটান্সের ম্যাচের দিনে। তদন্তে জানা গেছে, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার সিস্টেম ও ফাইবার অপটিক লিংকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধনের কারণে পুরো স্টেডিয়ামের নজরদারি ব্যবস্থা বিকল হয়ে পড়ে।

গ্রেফতার হওয়া দুইজন হলেন ৩৭ বছর বয়সী মানজুনাথ এবং ১৯ বছর বয়সী আব্দুল কালাম। তারা স্টেডিয়ামের ডিজিটাল ও সার্ভেইল্যান্স সেবার সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান কর্মী হিসেবে কাজ করতেন।

অভিযোগে বলা হয়েছে, অনুমতি ছাড়া তারা কন্ট্রোল রুমে প্রবেশ করে এবং পার্কিং ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলের কানেকশন বক্সে ক্ষতিসাধন করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও তাদের সন্দেহজনক উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রায় ১০ লাখ রুপি বকেয়া বেতন নিয়ে অসন্তোষ থেকেই তারা এই ধরনের কাজ করেছেন বলে স্বীকার করেছেন। তারা পুলিশের কাছে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নেয়।

এই ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো উচ্চ-প্রোফাইল টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা সামনে এসেছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
XAVI-SIMONS

বিশ্বকাপ শেষ ডাচ মিডফিল্ডার জাভি সিমন্সের

এদিকে আইপিএলের সূচি অনুযায়ী, চলতি মৌসুমে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি'র হোম ম্যাচগুলো ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি দুটি হোম ম্যাচ নিরাপত্তাজনিত কারণে বিকল্প ভেন্যু হিসেবে রায়পুরে স্থানান্তর করা হয়েছে।

আরটিভি/এসকে