ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ শেষ ডাচ মিডফিল্ডার জাভি সিমন্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
জাভি সিমন্স। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত টটেনহ্যাম হটস্পার ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে ডাচ মিডফিল্ডার জাভি সিমন্সের ভয়াবহ ইনজুরি, যার কারণে তিনি আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

ম্যাচ চলাকালীন উলভস ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে সংঘর্ষে পড়ে যান সিমন্স। এরপর তিনি হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করে মাঠে পড়ে থাকেন। প্রাথমিকভাবে স্পার্সের মেডিকেল স্টাফ তাকে মাঠে ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

পরবর্তীতে পরীক্ষায় নিশ্চিত হয়, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতে তার প্রায় ১২ মাস সময় লাগতে পারে।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় সিমন্স লেখেন, জীবন কখনও কখনও নির্মম। মৌসুম শেষ হয়ে গেছে এবং বিশ্বকাপও শেষ এটা মেনে নেওয়া কঠিন। মানসিকভাবে ভেঙে পড়লেও তিনি সতীর্থদের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান।

২৩ বছর বয়সী এই মিডফিল্ডার এর আগে বার্সেলোনার লা মাসিয়া এবং পরবর্তীতে পিএসজিতে খেলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে অভিষেকের পর তিনি নেদারল্যান্ডস জাতীয় দলে নিয়মিত জায়গা করে নেন এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন।

আরও পড়ুন

জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যানের অধীনে তিনি এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ৬ গোল করেছেন। তার এই ইনজুরি নেদারল্যান্ডসের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে আলিস আল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস। সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস।  এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে। আরটিভি/এসআর  
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
মিরাজকে টপকে দুইয়ে রাজা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। যার স্বীকৃতি স্বরূপ মিরাজকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। বুধবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত তথ্য অনুসারে রাজার রেটিং এখন ২৭৬। ৩৩৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাজা। শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৫ ও অপরাজিত ৮১ রান। সিরিজের শেষ ম্যাচে বল হাতেও নেন দুটি উইকেট।  ব্যাটিংয়ের এই ধারাবাহিকতায় ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। সিরিজের শেষ দুই ম্যাচে চার উইকেট নেওয়ার আগে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন এলিস।  অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক জশ ইংলিসও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তিনি, যা এই সংস্করণে তার দ্বিতীয় শতক। পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাফল্যের পর জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও ম্যাচসেরা হন শ্রেয়াস আইয়ার। সব মিলিয়ে সাত ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ নম্বরে উঠেছেন ভারতের অধিনায়ক। আরটিভি/এসআর  
মিরাজকে টপকে দুইয়ে রাজা
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই।
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা