images

খেলা / ক্রিকেট

আইপিএলের নিয়ম ভেঙে একাদশ তৈরি করলেন বাটলার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৫:১৮ পিএম

চলমান আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইংলিশ ব্যাটার জস বাটলার। এই মাঝেই ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে এসে আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি। যেখানে জায়গা পেয়েছেন ৭ বিদেশি ও ৪ জন ভারতীয় ক্রিকেটার।

এতে আইপিএলের নিয়ম ভেঙেছেন বাটলার। সাধারণত আইপিএলে একাদশে সাতজন ভারতীয় ও চারজন বিদেশি খেলোয়াড় থাকে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে একজন অতিরিক্ত ক্রিকেটার নেওয়া যায়। কিন্তু বিদেশির সংখ্যা সেই চার জনই। 

বাটলার তার প্রথম একাদশে ওপেনার হিসেবে আছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। তিন নম্বরে বাটলার রেখেছেন সুরেশ রায়নাকে। দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসে তিন নম্বরে খেলেছেন রায়না। তাদের পাঁচ বার চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন। রায়নাকে ‘মিস্টার আইপিএল’ বলে উল্লেখ করেছেন বাটলার। 

আরও পড়ুন
BAIVAB

বৈভবের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে যত রুপি

চার নম্বরে বাটলার রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে। বাটলারের দলে উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি। অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ত্রয়ীকে রেখেছেন বাটলার। তারা হলেন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। 

তার পরে আফগানিস্তানের রশিদ খান। বাটলারের দলে বিশেষজ্ঞ পেসার দুই জন। লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ। তবে অধিনায়ক হিসাবে কারও নাম উল্লেখ করেননি বাটলার। কোনো ইমপ্যাক্ট প্লেয়ারকেও দলে রাখেননি তিনি।

আরটিভি/এসআর