ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বৈভবের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে যত রুপি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এএম
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মজার ঘটনা। রাজস্থানের জয়পুর বিমানবন্দরে দুই খুদে সমর্থকের সঙ্গে তার আচরণ নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও ইতোমধ্যেই বেশ ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বৈভবকে দেখে ছবি তোলার জন্য এগিয়ে আসে দুই কিশোর সমর্থক। তবে প্রথমে তাদের থামিয়ে দিয়ে বৈভব মজার ছলে বলেন, তার সঙ্গে ছবি তুলতে হলে প্রত্যেককে ১০০ রুপি করে দিতে হবে। তিনি আরও বলেন, ভাই, আমি ছবির জন্য অর্থ নিই আমি সত্যি বলছি।

বৈভবের এমন কথায় কিছুটা বিস্মিত হলেও পরে ওই দুই সমর্থক ২০০ রুপি নিয়ে ফিরে আসে। তখনই হাসিতে ফেটে পড়েন বৈভব এবং জানান, তিনি আসলে তাদের সঙ্গে মজা করছিলেন। এরপর তিনি সানন্দে তাদের সঙ্গে একাধিক ছবি তোলেন। ঘটনাস্থলে উপস্থিত তার সতীর্থরাও এ দৃশ্য দেখে হাসিতে যোগ দেন।

সম্প্রতি মাঠেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বৈভব। এক ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। ম্যাচ শেষে কামিন্স বৈভবের প্রশংসা করে বলেন, এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। সে যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, তা অসাধারণ।

আরও পড়ুন

বোলারদের জন্য বৈভব কতটা কঠিন প্রতিপক্ষ এ প্রশ্নের জবাবে কামিন্স জানান, সামান্য ভুল লাইন-লেংথ হলেই তিনি বাউন্ডারি হাঁকাতে পারেন। তার মতে, ক্যারিয়ারের শুরুটা যেভাবে করেছেন, তাতে ভবিষ্যতে আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে এই তরুণ ক্রিকেটারের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
বিসিসিআইয়ের যে নিয়মে দলে জায়গা হলো না সূর্যবংশীর
এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী
মাত্র ১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
সূর্যবংশীর বিশ্বরেকর্ডে উড়ে গেল জিম্বাবুয়ে, সিরিজে এগিয়ে ভারত